চাই বিকল্প নির্বাচনপদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামত পাতার নতুন নিয়মিত সাপ্তাহিক আয়োজন নাগরিক কলাম এখন থেকে ছাপা হবে প্রতি মঙ্গলবার। প্রথম আলোর যেকোনো পাঠক জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে নিজের মতামত ও প্রতিক্রিয়া জানাতে পারবেন এই কলামে।
গণতন্ত্র প্রতিষ্ঠা মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য হলেও গত ৪৩ বছরে আমরা একটি সুষ্ঠু ও সুস্থ গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করতে পারিনি। এর জন্য ব্রিটিশ প্রবর্তিত নির্বাচনপদ্ধতিই দায়ী বলে আমরা মনে করি। কেননা, এই পদ্ধতিতে এক ভোটেই প্রার্থীর জয়-পরাজয় নির্ধারিত হয়। দলের জনসমর্থন বিবেচনায় নেওয়া হয় না। ১৯৭৩ সাল থেকে যতগুলো নির্বাচন হয়েছে, বেশির ভাগ ক্ষেত্রে বিজয়ী দল বা জোট দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সংবিধান পরিবর্তন করেছে। কিন্তু আনুপাতিক হারে প্রতিনিধিত্ব বাছাই করা হলে কোনো দলই দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সংবিধান সংশোধনের সুযোগ পেত না বলে আমাদের ধারণা। অন্যদিকে সংসদে ছোট দলগুলোও প্রতিনিধিত্ব করার সুযোগ পেত।
কয়েকটি উদাহরণ: ১৯৭৩ সালের নির্বাচনে প্রাপ্ত ভোটের হার ছিল যথাক্রমে আওয়ামী লীগ ৭৩%, ন্যাপ (মোজাফ্ফর) ৮%, জেএসডি ৭%, ন্যাপ (ভাসানী) ৫%, আনুপাতিক হারে আসন বণ্টন হলে আওয়ামী লীগ ২২০, ন্যাপ (মোজাফ্ফর) ২৫, জেএসডি-২১, ন্যাপ (ভাসানী) ১৫, ও অন্যরা চারটি আসন পেত। কিন্তু বর্তমান পদ্ধতিতে আওয়ামী লীগ পেয়েছিল ২৯৩টি আসন। বেশির ভাগ দলই আসন পায়নি।
১৯৯১ সালের নির্বাচনে বিএনপি ৩০.৮% ভোট পেয়ে ১৪০ আসন অথচ আওয়ামী লীগ ৩০.১% ভোট পেয়ে মাত্র ৮৮টি আসন পায়। একই ঘটনা ঘটেছে নবম সংসদ নির্বাচনেও। আওয়ামী লীগ ৪৮ শতাংশ ভোট পেয়ে আসন পায় ২৩০টি, বিএনপি ৩৩.১৯ শতাংশ ভোট পেয়ে আসন পায় মাত্র ৩০টি।
আনুপাতিক হারে আসন বণ্টন হলে ওই নির্বাচনে আওয়ামী লীগ পেত ১৪৭টি, বিএনপি পেত ১০০টি। সে ক্ষেত্রে বিজয়ী দল সংবিধান সংশোধনের সুযোগ পেত না। ভবিষ্যতেও যাতে কেউ সংবিধান সংশোধন করতে না পারে, সে জন্য ওয়েস্টমিনস্টার পদ্ধতির পরিবর্তন করে আনুপাতিক হারে আসন বণ্টন করার ব্যবস্থা চালু হওয়া প্রয়োজন। ইতিমধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাসদসহ বেশ কিছু দলও এই দাবি জানিয়ে আসছে।
লেখক: গবেষক, মিরপুর।