চার জঙ্গির পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: গুলশানের রেস্তোরাঁয় জিম্মি উদ্ধার অভিযানে নিহত সন্দেহভাজন হামলাকারীদের চারজনের পরিচয় জানা গেছে। এঁদের মধ্যে দুজন দীর্ঘ সময় নিখোঁজ ছিলেন। তাঁদের পরিবার থানায় জিডিও করেছিল। একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই পাঁচজনের ছবি প্রকাশ করে আইএস দাবি করেছে, এঁরাই হামলা ও হত্যাযজ্ঞ চালিয়েছেন।

বিপ্লব
এই জঙ্গিদের অপরিণামদর্শী হত্যাকাণ্ডের কারণে দেশ গভীর সংকটে পড়বে বলে মনে হচ্ছে, আমাদের দেশের সাধারণ মানুষের পেটে লাথি মেরে এসব দেশদ্রোহী জঙ্গি কী হাসিল করতে চাইছে?

হেলাল মুর্শিদী
পুলিশ বলছে, এই জঙ্গিদেরই ধরার জন্য তারা দেশব্যাপী ১৩ হাজার লোককে আটক করে। কথাটা ১০০% মিথ্যা। পুলিশ তো এই জঙ্গিদের নাম-পরিচয়ই জানত না। তারা মিডিয়াকে বলেছে, নিহত পাঁচ জঙ্গির নাম আকাশ, বিকাশ, রিপন, ডন ও বাঁধন। এর একটাও ঠিক নয়।

টিপু সুলতান
এদের বাবা–মায়ের জন্য সহমর্মিতা। এরা সবাই স্বেচ্ছায় নিখোঁজ হয়েছিল এবং এদের বাবা–মায়েরা থানায় জিডি করেছিলেন। কিন্তু ক্ষমতাশালীদের লেজুড় পুলিশ যথাযথ পদক্ষেপ নেয়নি। নিলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো।