ছিটমহলবাসীর আনন্দ স্থায়ী হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন​ন্দিত কয়েকজন ছিটমহলবাসী
আন​ন্দিত কয়েকজন ছিটমহলবাসী

স্থলসীমান্ত বিল পাসের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারতের ছিটমহলবাসীর কয়েক দশকের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর ভারতের লোকসভায় সীমান্ত বিল পাস হয়েছে।
দুই দেশে ১৬২টি ছিটমহল আছে। এর মধ্যে ভারতের ১১১টি ছিটমহল আছে বাংলাদেশে। আর বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতে। এসব ছিটমহলে বসবাসকারী জনসংখ্যা ৫১ হাজার। ভারতের ছিটমহলে বসবাসরত লোকসংখ্যা ৩৭ হাজার এবং বাংলাদেশের ছিটমহলের লোকসংখ্যা ১৪ হাজার। ছিটমহলের মোট আয়তন ২৪ হাজার ২৬৮ একর। তার মধ্যে ভারতের ছিটমহলে জমির পরিমাণ ৭ হাজার ১৫৮ একর। বাংলাদেশের ছিটমহলের জমির পরিমাণ ৭ হাজার ১১০ একর।
আমরা আশা করি, সীমান্ত বিল পাস হওয়ার মাধ্যমে অনুপ্রবেশসহ সীমান্তে বিরাজমান নানা সমস্যা দূর হবে। ছিটমহলের বাসিন্দারা ৬৮ বছর ধরে যে জীবনযাপন করেছে, তাতে তাদের কোনো নাগরিক সুবিধা ছিল না। এমনকি সেখানে অপরাধীরা আশ্রয় নিলেও কারও কিছু করার ছিল না। চুক্তিটি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করে ছিটমহলের বাসিন্দাদের সব নাগরিক সুবিধা দেওয়া হোক।
বিল পাসের পর ছিটমহলের বাসিন্দাদের মনে যে আনন্দ এসেছে, তা যেন চিরস্থায়ী হয়। অন্য কোনো কারণে যেন তাতে ব্যাঘাত না ঘটে। একই সঙ্গে এর মধ্য দিয়ে সীমান্তে বিরাজমান অন্যান্য সমস্যার সমাধান হবে বলেও আমরা আশা করি। পাশাপাশি দুটি দেশের মধ্যে বন্ধুত্বপরায়ণ সম্পর্ক থাকুক।
লেখক: তথ্যপ্রযুক্তিবিদ।