জঙ্গি ঘটনায় জড়িতরা আ.লীগ ঘরানার সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক | ২০ আগস্ট ২০১৬
সংবাদ: ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসের সঙ্গে বিএনপি জড়িত’ সরকারের মন্ত্রীদের এমন অভিযোগ নাকচ করে দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত একটি ঘটনায়ও তারা এটা প্রমাণ করতে পারেনি। বরং যারা জঙ্গি ঘটনায় জড়িত ও গ্রেপ্তার হয়েছে, তারা আওয়ামী লীগ ঘরানার সন্তান।

শফিকুল ইসলাম
শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। জঙ্গি মরলে আপনাদের দরদই বলে দেয় কারা সব নষ্টের গোড়া। ভালো হইতে পয়সা লাগে না।

রূপম
এ পর্যন্ত সন্ত্রাসী ও জঙ্গি কর্মে যারা জড়িত তারা ৯৯.৯% বিএনপি-জামায়াত ও তাদের সহযোগী সংগঠনের। যা-ও একজন আওয়ামী ঘরানার ছিল তাকেও জঙ্গি বানিয়েছিল বিএনপি-জামায়াতের ওস্তাদরা।

সাইফুল বারি
জড়িত না হলে ভালো। আওয়ামী ঘরানার হলেও জঙ্গি তো জঙ্গিই। আসেন, সবাই মিলে জঙ্গি তাড়াই, আর মানুষকে জঙ্গি না বানাই।

নাম প্রকাশে অনিচ্ছুক
আপনারা জঙ্গি তৈরি করেছিলেন ক্ষমতা চিরস্থায়ী করার জন্য। সেই জঙ্গিই এখন আপনাদের জন্য মরণফাঁদ। এই জঙ্গি ইস্যু যত দিন এ দেশে টিকে থাকবে, তত দিন বিএনপি-জামায়াত মাথা উঁচু করে সমাজে দাঁড়াতে পারবে না। সরকারের জন্য এই জঙ্গি ইস্যুই হবে বিএনপি-জামায়াত দমনের হাতিয়ার। কারণ মানুষ সারা বিশ্বে জঙ্গিদের যে নৃশংসতা ও বীভৎসতা দেখেছে, সেই থেকে জঙ্গি দমনে এ দেশের কেউ আর কোনো প্রতিবাদ করবে না। বিএনপি-জামায়াতের অবস্থাও ওই দমনের গ্যাঁড়াকলে আটকে গেল।