জঙ্গি হামলা ও হত্যা বেড়েই চলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: মাসওয়ারি হিসাবে গত দেড় বছরে দেশে জঙ্গি হামলা ও হত্যার হার বেড়েছে। গত বছরের প্রথম পাঁচ মাসে চারটি হামলায় ১১ জন নিহন হন। এ বছরের একই সময়ে হামলার সংখ্যা বেড়ে হয়েছে ১৩। নিহত হয়েছেন ১৪ জন।

আন্দালিব আনসারী

গণতান্ত্রিক প্রক্রিয়া পর্যুদস্ত হলে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। এটা সব দেশে এবং সব সমাজেই সত্য।

মাহফুজা বুলবুল

‘এগুলো হচ্ছে টার্গেট কিলিং। একেকটা সাবজেক্ট নিয়ে আসছে আর টার্গেট কিলিং করছে।’ তা বটেই তো। দেশব্যাপী আলোড়ন তুলে একেকটা হত্যাকাণ্ড সংঘটিত হয়ে সেটার আলোচনা-সমালোচনা চাপা ফেলতে আসে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা।

আনওয়ার হক

জঙ্গি হামলায় ইমাম বা আলেমদের পক্ষ থেকে তেমন দৃশ্যমান প্রতিবাদ দেখি না। অথচ মধ্যপ্রাচ্যের খবরে প্রায়ই জঙ্গিদের হামলায় ইমামদের হতাহতের খবর পাই। যদি দেশের সব ইমাম/আলেম/স্কলাররা জঙ্গিবাদের বিরুদ্ধে চরম প্রতিবাদী হন, তাহলে বাংলাদেশ আফগানিস্তান-সিরিয়া হওয়ার আগেই জঙ্গিবাদ নির্মূল সম্ভব।

মোহাম্মদ নুরুল আমিন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের উদাসীনতাই এর জন্য দায়ী। এসব ধর্মীয় উগ্র ও দেশবিরোধী ষড়যন্ত্রকারী চক্রকে রুখে দিতে সরকারের উচিত আরও কঠোর হওয়া।