কূটনৈতিক প্রতিবেদক | ১৩ জুলাই
সংবাদ: বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলায় দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়নি বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বুধবার নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ইবনে খালেক
দেশের ভাবমূর্তি ইট, বালু ও সিমেন্ট দিয়ে বাঁধানো, তা ক্ষুণ্ন হওয়ার নয়, হতে পারে না।
আবদুল জব্বার
তাহলে দেশের ভাবমূর্তি কি উজ্জ্বল হয়েছে? তবে দয়া করে এভাবে উজ্জ্বল করার আর চিন্তা করবেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক
জঙ্গিবাদ শুধু সরকারের সমস্যা না, গোটা দেশের এবং বিশ্বেরও সমস্যা। নেগেটিভ কমেন্টকারীরা আগে জঙ্গিবাদ সমর্থন থেকে সরে আসেন, তারপর কথা বলেন।
ইশতিয়াক আহমেদ
দেশের ভাবমূর্তি নষ্ট হয়নি সত্যি কথা, তবে সরকারের ভাবমূর্তি ধুলায় গড়াগড়ি করছে অর্থাৎ ভূলুণ্ঠিত। কারণ, এত দিন জঙ্গি নেই, জঙ্গি নেই, শুধু বিএনপি-জামায়াতই সন্ত্রাসী বলার আওয়াজ মিথ্যা প্রমাণিত হয়েছে। সরকার সব সময় ‘ভাব’ নিয়েছে কিন্তু ‘মূর্তি’ কোনো কালেই ভালো ছিল না।