
মশিউল আলম | জুন ১৫, ২০১৬
মতামত: বাংলাদেশে জঙ্গিদের সে রকম কোনো সুনির্দিষ্ট ঘাঁটি এলাকা নেই। তাই তাদের গ্রেপ্তার করার ক্ষেত্রে দেশব্যাপী গণহারে গ্রেপ্তার অভিযান চালানো কার্যকর বা ফলপ্রসূ পদ্ধতি নয়। বরং এতে নিরীহ সাধারণ মানুষের হয়রানির আশঙ্কা খুব বেশি। সেটা সরকারের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ, গ্রেপ্তার ও পুলিশি হয়রানির শিকার হাজার হাজার মানুষের পরিবার-পরিজন সরকারের প্রতি ভীষণ বিরূপ হবে।
জুবায়ের
৫ জুন সকালে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতুকে হত্যা করা হয়। প্রতিদিন সাতটায় তাদের সন্তান স্কুলের জন্য বের হলেও সেদিন মিতু সন্তানকে নিয়ে বের হন সকাল ছয়টায়। কারণ তাঁর কাছে স্কুল থেকে এসএমএস এসেছিল। স্কুল কর্তৃপক্ষ স্পষ্ট করেই জানিয়েছে তারা সেই মেসেজ পাঠায়নি। ঘটনা পুরোনো। কিন্তু একটা প্রশ্ন মাথা থেকে যাচ্ছে না। ঘটনার মাত্র চার দিন আগে অনেক বাদ্য বাজিয়ে সিমের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। যে সিম থেকে এসএমএস এসেছে স্বাভাবিকভাবেই তার মালিকের নাম, ঠিকানা, হাতের ছাপসহ সব থাকার কথা। এত দিনেও কেন আমরা সেই মোবাইল গ্রাহকের নাম জানতে পারলাম না। বড়ই আশ্চর্য ঘটনা!
কাজি এস আহমেদ
এই অভিযানের সারবত্তা হচ্ছে এক ঢিলে দুই পাখি মারা। গণহারে বিরোধী নেতা-কর্মীদের গারদে ঢোকানো ও ঈদের আগে দেশের রাজা পুলিশকে তাদের খাজনা আদায়ের সুযোগ করে দেওয়া।
জাকির হোসেন
নীতিমালার বেড়াজালে বন্দী সংবাদপত্রের কণ্ঠ সব সময় প্রকৃত সত্য সরাসরি উচ্চারণ করতে পারে না। তবে আকারে-ইঙ্গিতে ঠিকই প্রকৃত ঘটনা বলে দেয়। যেমন এই প্রতিবেদনটি। কিন্তু পাঠক? পাঠক তো সরাসরিই বলেন। সামনে ঈদ। তাই পুলিশ গ্রেপ্তার-বাণিজ্য শুরু করেছে বাড়তি আয়ের জন্য; জঙ্গি দমনের জন্য নয়।
মহিউদ্দিন মাসুদ
সরকারের ওপর কে খোশ আর কে নাখোশ, তা নিয়ে তাদের মাথাব্যথা নেই। কারণ তারা জেনে গেছে, সরকার হওয়ার জন্য দেশের মানুষের দরকার নেই। দরকার ভয়ার্ত পরিবেশ। দেশের মানুষ যেন মনে করে, সরকার এখন কঠিন, কেউ টুঁ-শব্দটি করলে আর রক্ষা নেই। সরকার যেমন চাইবে তেমনই চলবে, কারও কথায় চলবে না। আর বিরোধীদের জন্যও পরিষ্কার বার্তা, চুপচাপ বিরোধী হয়ে বসে থাকো, নট নড়াচড়া। সেটি করলেই ঢুকে যাবে।