নিজস্ব প্রতিবেদক | জুলাই ১৭, ২০১৬
সংবাদ: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ইতিমধ্যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। গত রোববার গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন। মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে অনুষ্ঠিত একাদশ এশিয়া-ইউরোপ সম্মেলনের (আসেম) বিভিন্ন দিক তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা সাম্প্রতিক অবস্থা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রবাল
২১ আগস্টের গ্রেনেড হামলাকারীদের সঙ্গে জঙ্গিবাদ দমনের কোনো আলোচনা হতে পারে না। বরং এতে জঙ্গিরা আরও উৎসাহিত হবে।
পুষ্পিতা
জাতি জঙ্গিবাদ ও সন্ত্রাসের সঙ্গে সঙ্গে ভোটারবিহীন সরকারের বিরুদ্ধেও ঐক্যবদ্ধ।
আবদুল্লাহ আল মামুন
ঠিক, জঙ্গিবাদের বিরুদ্ধে সব জনগণ আজ ঐক্যবদ্ধ কিন্তু দেশের রাজনৈতিক দলগুলো বিভক্ত! জনগণ সবাই জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলেও রাজনীতিবিদ, সুশীল সমাজ, সাংবাদিক, পেশাজীবী, শিক্ষকসহ সবাই যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে জনগণ কিছুই করতে পারবে না!
নুরুর রহমান
কবে এবং কী কী বিষয়ে হয়েছে? পরিবেশবিধ্বংসী রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে কোনো জাতীয় ঐকমত্য হয়েছে বলে শোনা যায়নি।