জাতীয় কমিটির বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: তেল-গ্যাস–খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ অন্তত দুজনকে আটক করেছে বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য। রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় কমিটি।

আব্দুল্লাহ্‌ আল মামুন

শান্তিপূর্ণ প্রতিবাদে কেন কাঁদানে গ্যাসের শেল? প্রতিবাদকারীরা তো গাড়ি ভাঙছে না আবার উগ্র না, তাহলে পুলিশের ভয় কোথায়? দেশকে ভালোবেসে, সুন্দরবনকে ভালোবেসে অন্যায় মেনে না নেওয়াই কি তাদের অপরাধ!!!

মো. আলী হায়দার

এই সরকার আনু মুহাম্মদকে রাস্তায় ফেলে পিটিয়েই যাত্রা শুরু করেছিল...মনে পড়ে?

শাহাদত

সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ, বিশেষ রাষ্ট্রের সুবিধা দেখতে গিয়ে সুন্দরবন ধ্বংস করা উচিত নয়। সুন্দরবন রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব।