সংবাদ: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কারের পদক আর জাতীয় জাদুঘরে থাকছে না। দু-এক দিনের মধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ এই পদক ফেরত নেবে। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের মেয়াদে পদকটি জাতীয় জাদুঘরে পাঠানো হয়েছিল।
সাঈদ, মুক্তিযোদ্ধা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছোট করার জন্যই তাঁর সঙ্গে জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পদক দিয়েছিল বিএনপি-জামায়াত জোট সরকার। কোথায় বঙ্গবন্ধু; আর কোথায় একজন আর্মি অফিসার, মেজর কিংবা মেজর জেনারেল জিয়া!
আবু তাহের
বাংলাদেশের লাখো-কোটি মানুষের মন থেকে তো আর জিয়াকে সরিয়ে নেওয়া যাবে না!
শহিদুল্লাহ্ আল ফারুকী
হিংসা প্রতিহিংসা হয়ে ফিরে আসে। বর্তমান ক্ষমতাসীনদের মনে রাখা উচিত, তারা চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকবে না। এদের পরে যারা ক্ষমতায় আসবে, তারা স্বাভাবিকভাবে আওয়ামীবিরোধী হবে...যা জাতির জন্য ভালো কিছু নয়।