নিজস্ব প্রতিবেদক | জুলাই ১৬
সংবাদ: জাতীয় ঐক্য গড়তে বিএনপি জামায়াতকে ছাড়বে কি না, এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘অলটারনেটিভ করার চেষ্টা করছেন কেন? আমরা বলছি জাতীয় ঐক্যের কথা। সেখানে আলোচনা যখন শুরু হবে, তখন এটি দেখা যাবে।’ তিনি সাংবাদিকদের বলেন, ‘রাজাকার-স্বৈরাচারদের সঙ্গে যখন সরকার গঠন হয়, এটা নিয়ে তখন আপনারা প্রশ্ন করেন না কেন?’
কামাল উদ্দিন
জামায়াত নিয়ে সরকার শুধু বড় বড় কথা বলে। জামায়াতকে নিষিদ্ধ করছে না কেন? এই কাজটা তো আওয়ামী সরকারের জন্য খুবই সহজ। নিজে যা করতে পারেন না, তা অন্যকে করতে বলতে লজ্জা করে না?
মীর মো. মোফাজ্জল হোসেন
আগে জঙ্গি সন্ত্রাসীদের সঙ্গ ত্যাগ করুন। জঙ্গি সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা, সহযোগিতা ও সমর্থন করা বন্ধ করুন। তারপর ঐক্যের কথা বলুন, তারপর দেখা যাবে। তবে হতাশ হওয়ার কিছু নেই, সাধারণ জনগণই বর্তমান সংকটের সমাধান করে দেবে।
আবদুল্লাহ আল মামুন
নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা বলছি জাতীয় ঐক্যের কথা। সেখানে আলোচনা যখন শুরু হবে, তখন এটি দেখা যাবে।’ আলোচনা হলে সব সম্ভব কিন্তু আওয়ামী লীগ মনে হয় চাইছে না আলোচনা হোক, আলোচনা হলে তাদের গদি ছাড়ার ভয় আছে! তাই শর্ত দিয়ে কালক্ষেপণ!