জামিন পেলেন সাংসদ মন্জুরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা প্রতিনিধি | নভেম্বর ৮, ২০১৫

সংবাদ: শিশু শাহাদাত হোসেন সৌরভ হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মন্জুরুল ইসলাম লিটন জামিন পেয়েছেন। সংসদ অধিবেশন চলার সময় পর্যন্ত এ জামিন বহাল থাকবে।

মো. ইমরান খান
সংসদ থেকে বহিষ্কার না করে জামিন! খুব ভালো।

আরিফ
তাহলে আইন সবার জন্য এক না!

দেবপ্রিয় দেব
ফৌজদারি মামলার আসামি সংসদে গেলে সংসদের পবিত্রতা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

আবু বকর সিদ্দিকি
বিচারকের প্রতি সম্মান প্রদর্শন করেই বলছি, হত্যাচেষ্টা মামলার আসামি জামিন পায় নাকি?

বোরহান উদ্দিন
‘ক্ষমতার স্বাভাবিক প্রবণতা হলো স্বৈরাচারী আচরণ ও দুর্নীতির দিকে ঝুঁকে পড়া।’