জাল দলিলে জমি কেনাবেচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: জাল দলিল দিয়ে গুলশানের ২২ কাঠার বেশি জমি বিক্রি করেছেন আলোচিত-সমালোচিত ব্যবসায়ী রাগীব আলী। আর মূল্যবান এই সম্পত্তি কিনেছেন এ সময়ের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার। অথচ জমিটি অগ্রণী ব্যাংকের কাছে বন্ধক দেওয়া।

হাসান চৌধুরী

ব্যাংক যদি একের পর এক অপরাধ করে যায়, তাহলে সাধারণ মানুষের জমানো টাকার কি নিরাপত্তা থাকবে? বাংলাদেশের টাকার ওপর এখন সবার নজর।

মো. সাইফুর রহমান

এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি।

রাজীব চৌধুরী

এই সব ভূমিখোর, ব্যাংকারের শত অন্যায়েও কিছু বলা যাবে না, এদের ধরা যাবে না, এদের ছোঁয়া যাবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক

অনেক দেশে গেছি, সেসব মানুষের সঙ্গে মিশেছি কিন্তু বাংলাদেশের মানুষের মতো এত ক্ষমতাবান মানুষ আমি কোথাও দেখলাম না। আজকাল আশপাশে এত ক্ষমতাবান লোক যে তাদের কারণে ঠিকমতো একটু নিশ্বাস নিতেও কষ্ট হয়। কারণ, নিশ্বাস ফেলার জায়গাটাও যে তাদের দখলে। রাজনীতি, বিচারব্যবস্থা, নিরাপত্তা—সব মিলিয়ে এমন এক পরিস্থিতিতে আছি, যা একটা স্বাধীন দেশে কখনো কাম্য নয়।