আনিসুল হক | জুন ০৩, ২০১৬
মতামত: আমাদের স্বীকার করে নিতে হবে যে, শিক্ষার মান পড়ে গেছে এবং অবস্থা ভয়াবহ। আমরা খাদের কিনারে দাঁড়িয়ে আছি কিংবা খাদে পড়েই গেছি। এ জন্য আমরা কিছুতেই শিক্ষার্থীদের দায়ী করছি না। তারা অসহায় শিকার মাত্র। এ আমার পাপ, এ তোমার পাপ!
জহিরুদ্দীন মাহমুদ
প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচ কোটি। এবার এসএসসি পাস করেছে প্রায় ১১ লাখ ৫৩ হাজার ৩৬৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৬ হাজার ৭৬৯ জন। যা উত্তীর্ণ শিক্ষার্থীর মাত্র ৮.৩৯ শতাংশ। ফল প্রকাশিত হওয়ার পর ফলের পরিসংখ্যান ভালোভাবে না বুঝে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা দেখে আঁতকে উঠি। তুলনামূলকভাবে ভালো ফল করা শিক্ষার্থীর হার আগের চেয়ে বেশি নয়।
বাশার আল ফুরকান
শিক্ষাব্যবস্থার অনেক উন্নতি হয়েছে, তবে বাস্তবে নয় মাননীয় মন্ত্রীর বাগ্মিতায়। এমন কোনো পাবলিক পরীক্ষা নেই যার প্রশ্নপত্র ফাঁস হয় না। মন্ত্রী-সাংসদদের ছেলেমেয়েরা তো আর এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করে না অতএব সমস্যার কী আছে?
ড. রফিউল হাসান
এ রকম জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে একটি ভুয়া আত্মবিশ্বাস জন্ম নেবে। যার ফলে সে নিজের ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করবে ভুল পথে। বাংলাদেশে শিক্ষার মান এত নিচে নেমে গেছে গত কয়েক বছরে, যেটা শুধু দীর্ঘশ্বাসেরই কারণ। আর সরকার তো চোখ বুজে সবকিছুই অস্বীকার করে, তাহলে এর সমাধান করবে কে?
মো. মোশাররফ হোসেন
সাধারণ জ্ঞান আদৌ জ্ঞানের প্রমাণ নয়! তাই বলে আমরা আমাদের রাষ্ট্রপতির নাম জানব না? জাতীয় সংগীতের রচয়িতার নাম জানব না?