জিয়া বললেন, 'আমি ফায়ারিং রেঞ্জের বাইরেতো?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামত: প্রশ্নটি রেখেছিলেন প্রয়াত জেনারেল জিয়াউর রহমান তাঁর অধীন তৎকালীন সেনাপ্রধান লে. জেনারেল এরশাদ ও চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মঞ্জুরের কাছে। স্থান কক্সবাজার আর সময়টা ছিল উনিশ শ একাশির মে মাসের দ্বিতীয় সপ্তাহ।...জিয়াউর রহমানের সেদিনের সে কৌতুক যে তিন সপ্তাহ পরে মারাত্মকভাবে সত্যি হবে, তা কেউ জানত না, অন্তত জিয়া তো নয়।

আব্দুল্লাহ আল মামুন

জেনারেল জিয়া আজও ফায়ারিং রেঞ্জের বাইরে থাকতেন, যদি না সেদিন কুচক্রী মহল তাঁকে হত্যা করত। কিছু ক্ষমতালোভী সেনা অফিসারের কারণে সেদিন এ হত্যাকাণ্ডটি ঘটেছিল।

জহিরুল ইসলাম

জিয়া ছিলেন অত্যন্ত সৎ, দেশপ্রেমিক একজন মানুষ। বিএনপি যেমন সত্যিকার জিয়াকে প্রজন্মের কাছে তুলে ধরতে পারেনি, তেমনি পারেনি তাঁর আদর্শে টিকে থাকতে।

মোকাম্মেল হোসেন

এটা তো বাংলাদেশেরই ইতিহাস। এখানে সুবিধাভোগীরাই কোনো শোক দেখান না, কারণ তাঁরা তখন আখের গোছাতে ব্যস্ত থাকেন।

ফরিদ

বিএনপির ভুল জিয়া হত্যার বিচার না করা। আরও ভুল জনতার মঞ্চের বিচার না করা। এ ভুলের মাশুল বিএনপিকে আজীবন দিতে হবে। তবে বহুদলীয়  গণতন্ত্রের প্রবক্তা, জনমানুষের জিয়া বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন।