জিয়াকে 'প্রথম রাষ্ট্রপতি' দাবি, তোপে আ.লীগ সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ১৭, ২০১৬
সংবাদ: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে সংসদীয় কমিটির অন্য সদস্যদের বাক্যবাণে তুলোধুনো হলেন সরকারি দলের সুবিদ আলী ভূঁইয়া। বুধবার সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ ঘটনা ঘটে।

বিবেক
সুবিদ আলী ভূঁইয়া আলোচনা শেষেও তাঁর অবস্থানে অনড় থাকেন যে জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।

মঞ্জুর
জিয়া বাংলাদেশের একজন রাষ্ট্রপতি ছিলেন, এই সত্য ইতিহাসের। কিন্তু কোন যুক্তিতে তাঁকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলা হচ্ছে, তা জানতে পারলে ভালো হতো।

আতহার মালিক
আওয়ামী লীগের বিএনপির বিরোধিতার দরকার নেই। মনে হচ্ছে আওয়ামী লীগের কেউ কেউ বিএনপির কাজ করে দিচ্ছেন।