আদালত প্রতিবেদক। ২৩ আগস্ট ২০১৬
সংবাদ: মানহানির অভিযোগে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেছেন কুমিল্লার দাউদকান্দির যুবলীগ নেতা জিলানী সরকার। ‘ইতিহাস বিকৃতি করে জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি’ বলার অভিযোগে সোমবার ঢাকার আদালতে সুবিদ আলী ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করা হয়।
খুরশিদুল আলম
এই কথাটা নিয়ে আর বাড়াবাড়ি না করাই ভালো। কারণ সুবিদ আলী বলেছেন, তিনি ভুল করে কথাটা বলে ফেলেছিলেন। সংবাদ সম্মেলন করেও বলেছেন, প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন। এই কথাটা বলার অর্থ হলো, তিনি তাঁর নিজের ভুল বুঝতে পেরেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক
তাহলে সত্যিই কি সুবিদ আলী ভূঁইয়া জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলেছিলেন? বলে না থাকলে তো মামলাকারীর হাজতবাস হওয়ার কথা।
সাঈদুর রহমান সাঈদ
আমি দেশে থাকলে আরও তিনটা মামলা করতাম। অবশ্য যিনি মামলাটা করেছেন, তাঁকে সহযোগিতা করতে দেখা করব।