জিয়ার স্বাধীনতা পুরস্কার প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ প্রতিনিধি | আগস্ট ২৭, ২০১৬
সংবাদ: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা কমিটি। এ নিয়ে রাজনীতিতে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিএনপি বলেছে, এর মাধ্যমে সরকার বড় ধরনের সংকীর্ণতার পরিচয় দিয়েছে। আর সরকারি দলের নেতারা বলেছেন, ইতিহাস বিকৃতির অপচেষ্টা ঠেকাতে এবং উচ্চ আদালতের রায় কার্যকর করতে এটা করা হয়েছে।

আজিজ আহমেদ
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন যেমন সমর্থন করিনি, তেমনি এই কাজটিও সমর্থন করতে পারলাম না।

কাজী এস আহমেদ
এরপর কী? বঙ্গবন্ধু সরকারের দেওয়া জিয়াউর রহমানের বীর উত্তম খেতাবও কেড়ে নেবেন?

মঞ্জুর
মানুষ হিসেবে আর সবার মতো জিয়াউর রহমানেরও সীমাবদ্ধতা ছিল। তিনি আমাদের স্বাধীনতার প্রথম, নাকি দ্বিতীয়, নাকি তৃতীয় ঘোষক, সেই বিতর্কে না গিয়েও বলা যায়, তাঁর ঘোষণা মুক্তিযুদ্ধের শুরুতে অনেককেই উজ্জীবিত করেছিল। ‘আমি মেজর জিয়া বলছি’ এই বাক্যমালা তো আর ইতিহাস থেকে প্রত্যাহার করে নেওয়া যাবে না।