জুটন চৌধুরীর জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপরিবার জুটন চৌধুরী
সপরিবার জুটন চৌধুরী

জুটন চৌধুরী আমার প্রিয় মানুষদের একজন। তাঁর সাংবাদিকতার জীবন শুরু আমাদের হাত ধরে। ভোরের কাগজ-এ আমরা যখন ছিলাম, রংধনু নামের পাতা বের করতাম, কবির বকুল সম্পাদনা করতেন সেই পাতা, জুটন চৌধুরী সেই পাতার প্রদায়ক হিসেবে লিখতে শুরু করলেন।
এরপর তিনি যোগ দিলেন আনন্দধারায়, প্রধান প্রতিবেদক হিসেবে। শেষে তিনি হলেন সাপ্তাহিক বিনোদন বিচিত্রার প্রধান সম্পাদক। তাঁর উন্নতিতে খুশি হয়েছি। প্রায়ই দেখা হতো বিভিন্ন অনুষ্ঠানে, তাঁর সঙ্গে।
ছেলে দিবস ক্লাস সিক্সে পড়ে। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে। মেয়ে দ্বিতীয়া ক্লাস থ্রিতে পড়ে। ওয়াইডব্লিউসিএ জুনিয়র গার্লস হাইস্কুলে। স্ত্রী স্নিগ্ধা রানী তপাদার গৃহিণী। সবকিছুই ঠিকঠাক চলছিল।
হঠাৎই বিনা মেঘে বজ্রপাত। কোলন ক্যানসার ধরা পড়েছে তাঁর। মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কলকাতা টাটা মেমোরিয়াল হাসপাতালে কেমোথেরাপি নিয়েছেন। এখনো ১৩টা কেমো নিতে হবে। ১৫ দিন পরপর।
মধ্যবিত্ত পরিবারটার জমানো টাকা শেষ। এখন আমাদের বন্ধু জুটন চৌধুরী চিকিৎসা নিতে পারবেন না টাকার অভাবে?
আসুন, আমরা সবাই এগিয়ে আসি। বাংলাদেশে হৃদয়সম্পন্ন মানুষ ও প্রতিষ্ঠান অনেক আছে। কয়েকজন এগিয়ে এলেই এই সুন্দর পরিবারটা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে।
তঁার চিকিৎসার জন্য সহায়ক তহবিল গঠন করা হয়েছে।
সাহায্য পাঠাতে পারেন, জুটন চৌধুরী, সঞ্চয়ী হিসাব নং ০১১৩৪০০৬০৭৯, ব্যাংক এশিয়া লিমিটেড, তাড়াইল শাখা।

আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।