আলী ইমাম মজুমদার | আপডেট: ০১:৪৫, জানুয়ারি ১০, ২০১৬
মতামত: ‘পানি জমিদার’ শ্রেণি সৃষ্টি হয়েছে আমাদের কৃষি খাতে। ডিজেলের দাম কমানো হলে ক্ষুদ্র কৃষকেরা কম দামে পানি আর কম ভাড়ায় কলের লাঙল পাওয়ার কথা। এটাও নিশ্চিত করা যাবে কি? অবশ্য কাজটি সহজসাধ্য নয়। তবে ডিজেলের দাম বাড়লেই এগুলোর ভাড়া বেড়ে যায় রাতারাতি। মাশুল গুনতে হয় ক্ষুদ্র কৃষকদের। ডিজেলনির্ভর যে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র রয়েছে, তাদেরও মূল্য সমন্বয় করতে সরকার বাধ্য করতে পারবে কি না, এটা নিয়েও সংশয় রয়েছে। জ্বালানি তেলের দাম কমলে বিদ্যুৎ ও গ্যাসের দামও ভোক্তা পর্যায়ে কিছুটা কমার কথা। এসব দিক বিবেচনায় না রাখলে এ ধরনের মূল্যহ্রাসের অংশীদার জনগণের ক্ষুদ্র একটি গোষ্ঠী হবে।
অরিত্র
অকটেনের দাম কমানোর দরকার নেই। ডিজেলের দাম লিটারপ্রতি ১০ টাকা কমানো হোক। কেরোসিন বিনা লাভে বিক্রি করা হোক। গ্যাস ব্যবহারে সাশ্রয় চাই—আবাসিক গ্যাসের মিটার চাই। ডিজেলের মুনাফা সমন্বয় করতে পরিবহনের কাজে ব্যবহৃত গ্যাসের দাম ৩৩% বাড়ানো হোক; বিশেষ করে এসি প্রাইভেট কারের। এতে আশা করি গ্যাসের ওপর নির্ভরশীলতা কমবে এবং পরিবহন মাফিয়ারা ভাড়া বাড়াতে পারবে না। গ্যাসের দাম বেশি হলে ডিজেলে পরিবহন চালান।
এ এফ এম মামুন
জ্বালানি তেলের দাম কমালে সুফল সবচেয়ে বেশি পাবে শিল্পমালিক ও ব্যবসায়ীরা। কারণ, খরচ বাড়লেই সঙ্গে সঙ্গে পণ্যের দাম বেড়ে গেলেও উল্টোটা এ দেশে খুব কমই ঘটে। প্রথম কয়েক দিন জনগণের হইচই, এরপর সরকারের অকার্যকর অথর্ব হস্তক্ষেপ। শেষ পর্যন্ত ব্যবসায়ীরাই জিতে যান। তার চেয়ে বেশি দামে তেল বিক্রি করে সরকারের কোষাগারে যদি কিছু টাকা জমে, ক্ষতি কি! সরকারের তো জনগণের কল্যাণে সে টাকা ব্যয়ের সুযোগ রয়েছেই।
জাহিদুল আমিন
অসাধারণ লেখা। তেলের দাম কমলে আমি আপনি কোনো সুফল পাব না। এ দেশে কোনো পণ্যের দাম কখনো কমেনি। যাঁরা বলছেন তেলের দাম কমালে জিনিসপত্রের দাম কমবে, তাঁরা হয়তো ইতিহাস জানেন না। তেলের দাম কমলে ট্রাকমালিকেরা ভাড়া কমাবে বলে মনে করেন? কখনোই না।