প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ | জুলাই ১৮, ২০১৬
সংবাদ: ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন বলেছেন, এখানে জঙ্গিদের কোনো আস্তানা নেই। শহরের সোনালীপাড়ায় একটি মেসে গুলশান হামলায় জড়িত নিবরাস ইসলাম ও শোলাকিয়ার হামলায় আবির রহমান অবস্থান করেছিলেন, এমন খবরও পুলিশের কাছে নেই। রোববার রাত আটটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলতাফ হোসেন এসব কথা বলেন।
মুহাম্মদ সালাউদ্দিন
মনে হচ্ছে, এই পুলিশ সুপার জঙ্গিদের বাঁচানোর চেষ্টা করছেন। কারণ খুঁজে বের করা হোক।
আবদুল মজিদ কাজী
সঠিকভাবে দায়িত্ব পালন করলে, খোঁজখবর নিলে, তবে তো খোঁজ মিলবে আস্তানা আছে কি নেই...
নাম প্রকাশে অনিচ্ছুক
একজন পুলিশ সুপার হয়েও দায়িত্ব নিয়ে কথা বলতে না পারাটা দুঃখজনক। ভুলে গেলে চলবে না যে দেশের খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকায় এঁদের বেতন দেওয়া হয়।