রোজিনা ইসলাম ও সানাউল্লাহ সাকিব। এপ্রিল ০৩
সংবাদ: অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়নে আবারও আন্তর্জাতিকভাবে ‘ঝুঁকিপূর্ণ দেশ’-এর তালিকায় ঢুকতে যাচ্ছে বাংলাদেশ। এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিংয়ের (এপিজি) খসড়া মূল্যায়ন প্রতিবেদনে বাংলাদেশকে এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।
মো. শফিকুর রহমান
ঝামেলা মুক্ত করা কঠিন, যেখানে জাতি দুই ভাগে বিভক্ত স্বাধীনতার এত বছর পরও। বলতে লজ্জা লাগে। স্বাধীনতার এত বছর পরও অন্যকে নিয়ে আমাদের ভাবতে হয়। জনগণকে আগে ভালো হতে হবে। নেতা জনগণের মধ্য থেকে নির্বাচিত হয়।
জাহিদুল
বেসরকারি চাকুরেদের ভেতরে অনেকেই আগে থেকেই এ কাজ করেন। ফলে আগে কিছু টাকা বিদেশে পাচার হতো, আর এখন ঘুষের টাকাও বিদেশের ব্যাংকে চলে যাচ্ছে।
এ আর সুমন
শুধু মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের কথা কেন? দেশের সরকারি সব সেক্টরই ঝুঁকিপূর্ণ। দুর্নীতি গ্রাস করেনি—এমন কোনো সরকারি অফিস নেই, ঘুষ না দিয়ে কারোর সাধ্য নেই কাজ আদায় করে। ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠান ভুগছে অনাস্থায়। আলোচনা সভায় ডিএমপি কমিশনারের অভিযোগ, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ট্রাফিক আইন লঙ্ঘন করছেন। এরপরও যারা বলে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, তাদের জন্য বলছি, দেশ এগিয়ে যাচ্ছে বটে কিন্তু দুর্নীতি, বিচারহীনতা, সন্ত্রাস ও সন্ত্রাসীদের পুনর্বাসন তার চেয়ে বেশি গতিতে এগিয়ে যাচ্ছে।
মো. শফিকুর রহমান
বাস্তবতা কী জানতে হবে, জনগণের, বিরোধী দল ও সরকারের মানসিকতা পরিবর্তন করতে হবে। সর্বোপরি আইনে কঠোর প্রয়োগ না করলে এত বিপুল জনসংখ্যার দেশের সামাজিক পরিবর্তন কঠিন হবে।