সংবাদ: রাজধানীর জনবহুল এলাকা কল্যাণপুরে সোমবার রাতভর অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানকার একটি বাসায় এক ঘণ্টার অভিযানে নয়জন নিহত ও একজন আহত হয়েছে। পুলিশ বলছে, তারা সবাই জেএমবির সদস্য। যদিও তারা নিজেদের আইএস দাবি করেছিল।
মীর মোহাম্মদ মোফাজ্জল হোসেন
জঙ্গি ধরলে বলে নাটক, আর না ধরলে বলে সরকার জঙ্গি প্রতিরোধে ব্যর্থ! সত্যিই আজব এক জাতি আমরা!!
মোর্শেদ
ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া মঙ্গলবার সাংবাদিকদের এসব তথ্য জানানোর পাশাপাশি এটাও জানিয়েছেন, নিহত ব্যক্তিদের নাম-ঠিকানা, পরিচয় এখনো জানা যায়নি৷ প্রশ্ন হচ্ছে যাদের নাম-ঠিকানা, পরিচয় এখনো পুলিশ জানে না, তাদের জঙ্গি পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, গুলশান হামলার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে কীভাবে নিশ্চিত হলো পুলিশ? নিহত ব্যক্তিরা আসলে কারা? চার পিস্তল দিয়ে রাতভর মুহুর্মুহু গুলি ছোড়া কীভাবে সম্ভব?
মোহাম্মদ শফিকুল হক
প্রত্যক্ষদর্শীদের বর্ণনানুযায়ী একদল জঙ্গি পালিয়ে গেছে! নিরাপত্তা বাহিনীর উচিত, পালিয়ে যাওয়া জঙ্গিদের দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করা।