গাজীপুর প্রতিনিধি। ১০ সেপ্টেম্বর ২০১৬
সংবাদ: গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২২-এ পৌঁছেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। আগুনে পাঁচতলা ভবনটির ওপরের তিন তলার অনেকটাই ধসে গেছে। ভবনের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়েছে। ভবনের ভেতরে আরও লাশ থাকতে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।
মো. আরিফ হোসেন
খবরটা দেখে কষ্ট পেলাম। খুবই কষ্ট পেলাম। খবরটা যাঁরা পড়বেন, তাঁরা আহত মানুষগুলোর জন্য দোয়া করবেন। প্লিজ!
জিল্লুর
মর্মান্তিক, ঈদের আগে অপ্রত্যাশিত দুর্ঘটনা। সব বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
মনসুর আহমেদ
‘...নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা ও আহত ব্যক্তিদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে।’ এটা কি কাটা ঘায়ে নুনের ছিটা, নাকি ঝাল মরিচের ছিটা?
এস টি এম মিলন
ঈদের আগে এই রকম দুঃসংবাদ খুবই কষ্টের, যা তাঁর ফ্যামিলি ব্যতীত অন্য কেউ বোঝার কথা নয়।