নিজস্ব প্রতিবেদক। ২ আগস্ট ২০১৬
সংবাদ: জঙ্গিদের হত্যা করে ‘তথ্যের উৎস নষ্ট’ করার উদ্দেশ্য কী, তা সরকারের কাছে জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নজরুল ইসলাম খান বলেন, তাঁরা বলছেন, জঙ্গিদের গ্রেপ্তার করে তাদের (জঙ্গি) কাছ থেকে সবকিছু জেনে জঙ্গিবাদের উৎস নির্মূল করা হোক। কিন্তু সরকার জঙ্গিদের হত্যা করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক
এসবের উদ্দেশ্য কী! তা কি সরকার আপনাদের জানাবে? এই সব প্রশ্ন তুললে আপনাদের নাজেহাল হতে হবে নানাভাবে, সেই সঙ্গে সাধারণ জনগণকেও!
মীর মো. মোফাজ্জল হোসেন
রাজনীতিতে কমবেশি নোংরামি থাকে, কিন্তু তার মাঝে কিছু নীতিবোধ এবং বিবেকও থাকে। কিন্তু আপনাদের পুরো রাজনীতিই নোংরামির।
আব্দুল্লাহ্ আল মামুন, রংপুর
জঙ্গিদের হত্যা না করে তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হোতাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করাটা দৃষ্টান্ত হয়ে থাকবে।
মো. আমিনুল ইসলাম, নকলা
নজরুল ইসলাম খান বলেন, যারা সত্যিকারের জঙ্গি, তারা নিহত হবে, আহত হবে। তাহলে তাদের জীবিত ধরতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিহত-আহত হলে আপনারা খুশি হতেন?
আন্দালিব খান
‘তথ্যের উৎস নষ্টে’ কষ্ট পেয়েছেন, নাকি জঙ্গিরা মারা যাওয়ায় বেশি কষ্ট পেয়েছেন?