প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা। এপ্রিল ৩
সংবাদ: সোহাগী জাহান তনুর ছোট ভাই আনোয়ার হোসেনের (রুবেল) বন্ধু মিজানুর রহমান এক সপ্তাহ ধরে নিখোঁজ। পরিবার বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে কিছু লোক গত ২৭ মার্চ রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার নারায়ণসার গ্রামের বাড়ি থেকে মিজানুরকে তুলে নিয়ে গেছে। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ মেলেনি।
মোহাম্মদ সাখাওয়াত হোসেন
হায় রে প্রশাসন! এখন এই পরিবার অযথা হয়রানির শিকার হবে। আমরা আরেকটি জজ মিয়া নাটকের অংশ দেখার জন্য বসে আছি।
মো. খোরশেদ আলম
জজ মিয়া নাটক শুরুর আলামত মনে হচ্ছে।
আব্দুল্লাহ আল জাহেদি
ছয় দিন পর কেন এ সংবাদ পাওয়া গেল। আরও আগে কেন বিষয়টা প্রকাশ করা হলো না?
জাহাঙ্গীর আলম
এখানেও কি সাগর-রুনি হত্যা মামলার মতো তদন্ত হিমাগারে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।