আসিফ নজরুল। ৩ আগস্ট ২০১৬
মতামত: সুন্দরবন শুধু আমাদের নয়, গোটা বিশ্বের জন্য একটি অনন্য প্রাণী বৈচিত্র্যপূর্ণ ম্যানগ্রোভ ফরেস্ট। রামপালের বিরুদ্ধে আপত্তির প্রধানতম কারণ হচ্ছে বিদ্যুৎকেন্দ্রটি সুন্দরবন এবং এর অসাধারণ জীববৈচিত্র্য ধ্বংস করে ফেলবে। সুন্দরবন না থাকলে যে বাংলাদেশ থাকবে, তা হবে বিকৃত, খণ্ডিত ও কুৎসিত একটি লোকালয়।
মাহফুজা বুলবুল
সরকার দেশের সব গুরুত্বপূর্ণ কাজ জনমত উপেক্ষা করে নিজের ইচ্ছেমতো সারছে।
জহিরুল আলম
আসিফ সাহেব, গণতন্ত্র, সুশাসন, জঙ্গিবাদ, সম্পদের সুষম বণ্টন নিয়ে কথা বলেন। রামপাল অনেক ছোট সমস্যা। বড় সমস্যাগুলো আগে সমাধান করেন।
মীর মো. মোফাজ্জল হোসাইন
বিদ্যুৎ চাই, রামপাল চাই না।
বিপ্লব
বছর কয়েক আগে ঠিক এই রকমভাবে মুন্সিগঞ্জের আড়িয়ল বিল ধ্বংসের পাঁয়তারা করা হয়েছিল, কিন্তু গণবিক্ষোভের কারণে সেটা সফল হয়নি, পরে অবশ্য গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের একটি অনুষ্ঠানের মাধ্যমে দেখলাম কী পরিমাণ প্রাকৃতিক সম্পদে ভরপুর এই আড়িয়ল বিল, ঠিক একইভাবে রামপাল বিদ্যুৎকেন্দ্র হচ্ছে, কোনো জনসমর্থন ছাড়া!