তাইপেকে হারিয়ে মেয়েদের স্বপ্নপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া প্রতিবেদক। ৪ সেপ্টেম্বর ২০১৬
সংবাদ: এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইপর্বে চীনা তাইপেকেই মনে হচ্ছিল বাংলাদেশের মেয়েদের সামনে সবচেয়ে বড় বাধা। কিন্তু আগের তিনটি ম্যাচে ইরান, সিঙ্গাপুর ও কিরগিজস্তানের বিপক্ষে বড় জয়ে উজ্জীবিত বাংলাদেশের মেয়েরা আজ সেই বাধা উড়িয়ে দিয়েছে এক ফুৎকারেই।

মো. গোলাম মামুন চৌধুরী
আমাদের কিশোরী মেয়েরা এত ভালো ফুটবল খেলে! কী সুন্দর পাস, কী অসাধারণ বল রিসিভ। বল ক্লিয়ার। দুর্দান্ত শট। পেশাদারি পেনাল্টি! চাতুর্যপূর্ণ ফ্রিকিক—মনে হচ্ছিল জাপান (বাংলাদেশ) আর তাইপের খেলা হচ্ছে। ভেজা মাঠে কাদাযুক্ত ভারী বুট নিয়ে যেভাবে কিশোরী মেয়েরা উচ্চ দম নিয়ে খেলেছে, তাতে আমি অভিভূত!

শুভাশিষ দাস
শাবাশ স্বর্ণকিশোরীরা! শাবাশ! এগিয়ে যাও, পুরো দেশ তোমাদের সঙ্গে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে অনুরোধ, মেধাহীন পুরুষ দলের জন্য অর্থ অপচয় না করে এই কিশোরীদের পরিচর্যা করুন।

মহম্মদ সালাউদ্দিন
ছেলেরা কিছুই শিখবে না। যত দিন যাচ্ছে, ছেলেদের দলের অবস্থা তত খারাপ হচ্ছে।