তাজ্জব হওয়ার আর বাকি কী আছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামত: ঢাকায় জীবনযাত্রা কবে আবার স্বাভাবিক হবে, কেউ বলতে পারেন না। কিন্তু সাধারণ মানুষকে আশ্বস্ত করার বদলে আরও ভয় ছড়ানোয় মন্ত্রী, সাংসদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাব্যক্তিরা কেউই পিছিয়ে থাকছেন না। মন্ত্রীদের এসএমএস পাঠিয়ে সাবধানে চলাফেরা করার উপদেশ, সাংসদদের গানম্যান দাবি কিংবা নেতৃস্থানীয় কোনো কোনো মন্ত্রীর হুমকির কথা সরকারের জানা ছিল ধরনের বিবৃতি তার নমুনা ছাড়া আর কিছুই নয়।

মাহফুজা বুলবুল

তাজ্জব তো আমরা ৫ জানুয়ারির কথিত সফল নির্বাচন থেকেই হয়ে আছি।

সৈয়দ আতিউর রহমান

আমরা যদি সত্যিই জঙ্গিদের নির্মূল করতে চাই, তাহলে এখনই দলমত-নির্বিশেষে যার যার অবস্থান থেকে সোচ্চার হতে হবে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সর্বাত্মক সহযোগিতা দিতে হবে। এর বিকল্প আর কিছুই নেই। আর এর মধ্য দিয়েই হতে পারে জাতীয় ঐক্য। আর অন্য কিছু হলে তা হবে ঐক্য-ঐক্য খেলা।

মাহবুব

আমরা আমাদের দেশটাকে আফগান, ইরাক, ইয়েমেন, সিরিয়ার মতো দেখতে চাই না। আমাদের অতি উন্নয়ন দরকার নেই, দরকার শুধু একটি অবাধ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন। তবেই দেশে একটা স্থিতিশীল পরিবেশ বিরাজ করবে।