তাবেলা নয়, টার্গেট ছিল শ্বেতাঙ্গ যে কেউ: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন খুনি পুলিশকে জানিয়েছেন, একজন ‘বড় ভাইয়ের’ দেওয়া টাকার বিনিময়ে তাঁরা তাবেলাকে খুন করেছেন। তবে তাবেলা তাঁদের কোনো লক্ষ্যবস্তু (টার্গেট) ছিলেন না। তাঁদের শ্বেতাঙ্গ যেকোনো একজন বিদেশিকে হত্যা করতে বলা হয়।

এন ডি অনিক
বড় ভাই যে-ই হোক না কেন, তাকে জাতির কাছে তুলে ধরতে হবে সরকারকে, দেশকে নিয়ে ষড়যন্ত্রকারীদের কোনো ক্ষমা হতে পারে না।

রাজু
পুলিশের দক্ষতার প্রশংসা করা উচিত। এক রাতেই সব আসামি, মোটরসাইকেল, মোটরসাইকেলের মালিক, ঘটনার রহস্য—সব উদ্ধার করে ফেলেছে।

রিয়াজ
জজ মিয়া না তো আবার!!!!

হুমায়ুন কবীর
ক্রসফায়ার, গ্রেপ্তার, মামলা ইত্যাদি সব বিতর্কিত, বিভ্রান্তিকর, সন্দেহজনক ভূমিকার জন্য আমাদের বিভিন্ন বাহিনীর প্রেস বিজ্ঞপ্তি, প্রেস কনফারেন্স, বক্তব্য এখন সাধারণ মানুষ বিশ্বাস করে না, অনেক সত্যকেও বিশ্বাসে নেয় না।

মিজান
সন্দেহভাজন আটক কথার মানে কি কেউ ব্যাখ্যা করবেন??