তারেক সাঈদ 'রোগী' পরিচয়ে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। শীতলক্ষ্যা নদী থেকে ৩০ এপ্রিল ছয়জনের ও ১ মে অপর একজনের লাশ উদ্ধার করা হয়। তদন্তে এই হত্যার সঙ্গে র্যা ব-১১-এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ ও আরও কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে। ওই ঘটনার পর তিনি গ্রেপ্তার হন এবং সেনাবাহিনী থেকে চাকরি চলে যায়। এই মামলার অভিযোগপত্রভুক্ত আসামি তারেক সাঈদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা।

রাজীব
তারেক সাঈদ সম্পর্কে আমার কিছু বলার নেই। আমি জানতে চাই তাঁদের কথা, যাঁরা এই খুনিকে জেল থেকে বের করেছেন, যাঁরা তাঁর জন্য হাসপাতালে কেবিনের ব্যবস্থা করেছেন।

মোহাম্মদ নুরুল আমিন
এটা গুরুতর অন্যায়। শুধু শ্বশুর মন্ত্রী হওয়ার কারণে তিনি অসুস্থতার বাহানা করে হাসপাতালে এসে জামাই–আদরে পারিবারিক স্বাদ নেবেন, তা গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই যেন তাঁকে দ্রুত জেলহাজতে পাঠানো হয়!

মাহফুজা বুলবুল
তা তিনি যত বড় অপরাধীই হোন, ভিআইপি জামাই সম্পর্কে কিছু সমালোচনা করা বড় রকমের অপরাধ। আসুন, আমরা নীরবতা পালন করি।

খায়রুল ইসলাম
বাংলাদেশের আইন হলো মাকড়সার জাল...এতে শুধু ক্ষুদ্র মশা-মাছিরাই আটকা পড়ে। কিন্তু বড় বড় বোলতা, ভিমরুল অতি সহজেই এই জাল ছিঁড়ে বেরিয়ে যায়।