তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবর ০১, ২০১৬
সংবাদ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কাল রোববার ঢাকায় এবং পরদিন সোমবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে দলটি। আজ শনিবার পৃথকভাবে দলীয় এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সজীব
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিক্ষোভে সরকারের বাধা দেওয়া উচিত নয়।

নজরুল ইসলাম
অবশ্যই। কিন্তু বিএনপি কি শান্তিপূর্ণ কোনো কর্মসূচি পালন করে?

কাজী এস আহমেদ
কেবল তারেক কেন? দলের হাজার হাজার নেতা-কর্মী মিথ্যা মামলা ও হয়রানির শিকার। তাঁদের সবার জন্য করা উচিত। এর চেয়ে বেশি প্রয়োজন জাতীয় স্বার্থগুলো নিয়ে আন্দোলন করা। তাহলেই বোঝা যাবে আপনারা জনগণের জন্য আন্দোলন করেন।