অনলাইন ডেস্ক | সেপ্টেম্বর ২৩, ২০১৬
সংবাদ: বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরে গেছেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। টি-টোয়েন্টি বিশ্বকাপে আচমকা পাওয়া ধাক্কায় শঙ্কার যে মেঘ বাংলাদেশের ক্রিকেটে উড়ছিল, সেটি কেটে গেল আজ। আইসিসি আজ একটু আগে জানিয়ে দিল, নতুন করে দেওয়া বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাসকিন ও সানি। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে আর বাধা নেই দুজনের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজেই থাকবেন তাসকিন।
জয়
শাবাশ রয়েল বেঙ্গল টাইগার!
নাম প্রকাশে অনিচ্ছুক
অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে তাসকিন ও সানি দীর্ঘদিন পুনর্বাসন–প্রক্রিয়ায় নিজেদের বোলিং অ্যাকশন শুধরে নিয়েছিলেন বলেই রায় তাঁদের পক্ষে গেছে। কাজেই যারা চেন্নাইয়ের টেস্টের অজুহাতে ভারতের ওপর খড়্গহস্ত হচ্ছে, তারা আসলে ক্রিকেট থেকে ভারতবিরোধী পলিটিকসেই বেশি মনোযোগী।
নাসিম
সত্য ঢাকা থাকে না, স্বাগত তাসকিন ও সানিকে। বিশেষ করে প্রতিবেশী তাসকিনকে।