
সংবাদ: তাসকিনের হাতে এটা কী! এ যে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটা মাথা। প্রথম দেখায় যে ছবিটা আপনার ভালো লেগেছিল, সেই ছবিটাই এখন আপনার মনে তীব্র বিরক্তি এনে দিতে বাধ্য। ছবিটি যতই সুন্দর হোক, এর আঁকিয়ের রুচিবোধ নিয়ে আপনার মনে প্রশ্ন উঠতে বাধ্য।...ব্যাপারটা সামাজিক যোগাযোগের মাধ্যমেই আবদ্ধ ছিল। সামাজিক যোগাযোগের মাধ্যমে তো কত কিছুই ছড়ায়। সেখানে সংবেদনশীল মানুষ যেমন আছে, ঠিক তেমনি আছে ঘৃণা-বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার মতো নীচু মনের অসংখ্য মানুষও। কিন্তু সমস্যাটা তৈরি হলো তখনই, যখন ভারতীয় গণমাধ্যম ছবিটি প্রকাশ করে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উত্তেজিত করে তুলতে উদ্যত হলো।
রাজু আহম্মেদ
এটা একজন মানুষের দায়, গোটা বাংলাদেশের দোষ কোথায়; ইন্ডিয়ান মিডিয়া উসকে দেওয়ায় সিদ্ধহস্ত।
এম এম বুলবুল
দর্শক ও ফ্যান হিসেবে বাংলাদেশের দর্শকদের একটা স্থান আছে। আমাদের কর্মকাণ্ড ও সমর্থন যেন সেই ইমেজকে আরও ভালো করে, সেই চেষ্টাই থাকা উচিত। সবকিছু নিয়ে ফান চলে না।
মো. হামিদুর রহমান
আমাদের সব সময় চাওয়া ছিল বাংলাদেশ দল যেন একটা ম্যাচ জিতেই অহংকার না করে, নিজেদের পা যেন মাটিতে থাকে। মাশরাফির গুণে সেটা আজ বাস্তব। এখন দর্শকের কাছেও একই চাওয়া, আপনারাও একটু সংযত হোন। এমনিতে আমাদের দর্শকদের অনেক সুনাম কিন্তু গুটি কয়েক মানুষের কুরুচির জন্য সবার দায় আসাটা দুঃখজনক।
আবদুল্লাহ আল মামুন
বাংলাদেশ যখন জিতে যায় বা ভালো খেলে, তখন দেখবেন একটা নেগেটিভ ইস্যু দাঁড় করিয়ে বাংলাদেশ দলের সাফল্যকে বাহবা দিতে বিরত থাকে ভারতীয় মিডিয়া। এটা এখন প্রমাণিত। কারণ গত বছর যখন বাংলাদেশ ভারতের বিরুদ্ধে সিরিজ জেতে, তখন সুধীর নামের ভারতীয় এক ভক্তকে হেনস্তা করার কথা ফলাও করে প্রচার করা হয়েছে। কিন্তু সুধীর এবার বাংলাদেশে এসে বলেছেন, সেই নিউজ ভুয়া ছিল! ওই ছবিটা ভারতীয় কিছু ফেসবুক পেজ আগে বারবার পোস্ট করেছে, কিন্তু আমার তো মনে হয়...।
সাদমান কবীর
শুধু একটি ছবির জন্য এত নিন্দা পেতে হচ্ছে! আন্তর্জাতিক ক্রিকেট পেজগুলোতে গেলে দেখতে পারবেন, আমাদের সম্পর্কে ভারতীয়দের কী ধরনের নোংরা-বাজে কমেন্ট। ট্রল ক্রিকেট, ক্রিক-ইনফোর পেজগুলোয় চোখ বুলিয়ে আসুন। কমেন্টগুলো পড়ার পর এই ছবিকে কিছুই মনে হবে না।