
সংবাদ: বিসিবি সূত্র জানিয়েছে, ১৫ মার্চের পরীক্ষায় মাত্র তিন-চার মিনিটের মধ্যে তাসকিনকে আট-নয়টি বাউন্সার দিতে বলা হয়। এর মধ্যে তিনটি বাউন্সারে অবৈধ অ্যাকশন ধরা পড়েছে। এত অল্প সময়ে অতগুলো বাউন্সার দিতে হলে এ রকম হওয়াটা অস্বাভাবিকও নয়। মূলত এই পরীক্ষার ফলের ওপর ভিত্তি করেই তাসকিনের বোলিং নিষিদ্ধ ঘোষণা করে আইসিসি। কিন্তু নিয়ম হলো, ম্যাচের যে ডেলিভারিতে অ্যাকশন সন্দেহজনক মনে হয়েছে, পরীক্ষায় সেটাই করতে বলা হবে বোলারকে।
রূপম: নিয়ম মেনেই আমাদের খেলতে হবে, পরীক্ষায় যেহেতু পাস করেনি, তাই পরবর্তী সময়ে কী কী করণীয়, উন্নতির জন্য তা সম্পন্ন করে আবার পরীক্ষা দিতে হবে। আবেগ নিয়ে ঘরে বসে থাকলে আন্তর্জাতিক খেলা খেলতে পারব না। আর হীনকর মন্তব্য লিখলেই কেউ তাসকিনকে খেলার সুযোগ দিয়ে দেবে না। সুতরাং, আমাদেরও যেখানে ত্রুটি আছে, সেখানে সংশোধন করতে হবে।
রকিব হাসান: আইসিসির নিয়ম অনুযায়ী যে ডেলিভারি নিয়ে আম্পায়ার ও ম্যাচ রেফারি অভিযোগ করবেন, সেই ডেলিভারি শুধু পরীক্ষা করা হবে। এবং একজন বোলারের স্টক ডেলিভারি যদি ঠিক থাকে, তবে তাকে নিষিদ্ধ করা যাবে না। এখন প্রশ্ন হলো তাসকিন কয়টা বাউন্সার দিয়েছিলেন নেদারল্যান্ডসের সঙ্গে? তিন মিনিটে তাসকিন নয়টা বাউন্সার দিলেন। তার মধ্যে তিনটা ডেলিভারি ছিল অবৈধ, তার মানে ৩৩ শতাংশ। নিষিদ্ধ করার জন্য যথেষ্ট কি?
রাজু: রুপম, নিয়মটা কি জানা আছে আপনার? রিপোর্ট কি ভালোভাবে পড়ছেন? তাসকিনের স্টক ডেলিভারি, ইয়র্কারসহ নর্মাল বলিংয়ে কোনো সমস্যা নেই। শুধু বাউন্সারে ১০টার ভেতর তিনটাতে সমস্যা পেয়েছে, যেসবে আম্পায়ার কোনো অভিযোগ করেননি। এ ক্ষেত্রে আইসিসির নিয়ম হচ্ছে বোলারকে সাবধান করে দেওয়া, কিন্তু নিষিদ্ধ করাটা প্রশ্নেও আসে না! এটাই নিয়ম আর এখানে অতি ভদ্রতা বা নিয়মনীতির জন্য তোয়াক্কা করার কিছু নেই। আইন অনুযায়ী আমরা তাসকিনকে বিশ্বকাপে খেলাতে পারব, কিন্তু দেওয়া হচ্ছে না কার স্বার্থে, একবার চিন্তা করুন?
সায়েমুর রহমান: আপনার অভিযোগ সত্য মেনে নিয়ে বলছি, তাসকিনের ক্ষেত্রে যথাযথভাবে প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ভারত নিজের স্বার্থে আইসিসিকে ব্যবহার করা বন্ধ না করলে ভবিষ্যতে ক্রিকেট খেলায় এর স্থায়ী প্রভাব পড়বে। এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। আপনারা বাংলাদেশকে যতই দাবিয়ে রাখার চেষ্টা চালান না কেন, তা পারবেন না।