তিন কারণে বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: সামরিক জোটে সক্রিয় ভূমিকা, ইরানবিরোধী পদক্ষেপের প্রক্রিয়ায় পাশে পাওয়া এবং বাণিজ্য ও বিনিয়োগ—এই তিন বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। সদ্য সমাপ্ত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে এবং সর্বোচ্চ পর্যায়ে বৈঠকের মাধ্যমে এই বার্তাই দিয়েছে সৌদি আরব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সঙ্গে যুক্ত ঢাকা ও রিয়াদে কর্মরত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

তবে দুই দেশের সরকারের পক্ষ থেকে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার কথা বলা হলেও বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার জনশক্তি রপ্তানির বাজার কতটা সম্প্রসারিত হচ্ছে, তা এখনো স্পষ্ট নয়। কারণ, বাংলাদেশ থেকে সৌদি আরবে পাঁচ লাখ শ্রমিক রপ্তানির খবর প্রচারিত হলেও সৌদি কর্তৃপক্ষ এ ধরনের কোনো সংখ্যার কথা উল্লেখ করেনি।

আবুল বাশার

এই ভেদাভেদকে পশ্চিমা বিশ্ব উসকে দিয়ে টিকিয়ে রেখেছে, যাতে মুসলমানরা এক হতে না পারে। আর সেই উসকানিতে আমরা সবাই নিজেদের মধ্যে হানাহানিতে ব্যস্ত। আমরা কখনো এক হতে পারব না?

মো. সোহান

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে দেখতে চাই, তবে ইরানের বিরোধিতা না করে।

নুরুর রহমান

আরও একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাংলাদেশ সুদীর্ঘকাল ধরে নামমাত্র পারিশ্রমিকে শ্রমিক সরবরাহ করে আসছে।

মো. জামাল হোসেন

অনেক বছর ধরে শ্রমবাজার বন্ধ। আশা করি সরকার এ ব্যাপারে গুরুত্ব দেবে।