আসাদুজ্জামান | জুলাই ১২
সংবাদ: জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানের কথা ঘোষণা করলেও শীর্ষ তিন জঙ্গিনেতার বিচারের ক্ষেত্রে এখনো অনুমতি দেয়নি। সরকারের অনুমোদন মিলছে না বলে প্রায় দুই বছর ধরে ঝুলে আছে নিষিদ্ধঘোষিত তিনটি জঙ্গি সংগঠনের শীর্ষ তিন নেতার বিচার।
এম এম বুলবুল
বিচারের জন্য সরকারের অনুমতি কেন দরকার? কেউ কি জানাবেন?
নুরুর রহমান
মামলার বিচার শুরুর অনুমোদন দিতে সরকারের আইন মন্ত্রণালয়ের কাছে দফায় দফায় চিঠি দেওয়া হয়েছে। কিন্তু দুই বছরেও জবাব আসেনি। কোনো কোনোটির জন্য অপেক্ষা তিন বছরেও গড়িয়েছে। দুধকলা দিয়ে সাপ পোষা কি ঠিক?
জামসেদ পাটওয়ারি
জঙ্গি তৎপরতা যদি বন্ধ হয়ে যায়, তাহলে সরকার বিএনপির নেতাদের জেলে ঢোকাবে কীভাবে। যাদের ধরলে ওনার সরকার ও দলের সুবিধা হয়, তাদেরই ধরবেন। দেশ রসাতলে গেলে কিছু যায়-আসে না। তিন বছর ধরে জঙ্গিনেতাদের বিচারের অনুমতি না দেওয়ার অর্থ এখন সবার কাছে পরিষ্কার।