তুরস্ককে কড়া জবাব ঢাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তুরস্কের প্রতিক্রিয়ার কড়া জবাব দিয়েছে বাংলাদেশ। এ ঘটনাকে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে উল্লেখ করেছে ঢাকা। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের এই প্রতিক্রিয়া লিখিতভাবে ঢাকায় অবস্থিত তুর্কি দূতাবাসে পৌঁছে দেওয়া হয়েছে।

বিপ্লব

দাম্ভিক এরদোয়ান নিজের দেশে অল্পের জন্য বেঁচে গিয়ে এখন বাংলাদেশ নিয়ে নাক গলানো শুরু করে দিয়েছেন!

মনজুর এলাহী

আইএস তথা জঙ্গিবাদের সূতিকাগার হিসেবে এখন বহির্বিশ্বে তুরস্কের জয়জয়কার। জঙ্গিবাদের পৃষ্ঠপোষক জামায়া​েতর নেতার ফাঁসিতে তুরস্ক সরকার প্রতিক্রিয়া দেখাবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে তুরস্ক সরকার কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের শক্ত অবস্থানকে সাধুবাদ জানাই।

এস দেওয়ান

তুরস্ক বারবার ন্যাকামি করছে। তুরস্ক ও পাকিস্তানের মতো দেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেই কী, আর না থাকলেই কী। যারা আমাদের রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের কড়া অবস্থান থাকা উচিত। তুরস্ককে বলে দিন, দেশটি যেন মুখ সামলে কথা বলে। আমরা পাকিস্তান/তুরস্ককে গুরুত্বপূর্ণ দেশ মনে করি না।