তুরস্কে নিহত ৯০, সহস্রাধিক সেনা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন ডেস্ক। ১৬ জুলাই
সংবাদ: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে সেনাবাহিনীর একাংশ ট্যাংক ও যুদ্ধবিমান নিয়ে অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা আনাদোলুর বরাত দিয়ে এএফপি বলছে, সহিংসতায় এ পর্যন্ত ৯০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১ হাজার ১৫৪ জন। আটক করা হয়েছে ১ হাজার ৫৬৩ জন সেনা কর্মকর্তাকে। আত্মসমর্পণ করেছেন ২০০ সেনাসদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান এরদোয়ান।

আলিয়া মির্জা
নির্বাচিত সরকারকেই সমর্থন দেওয়া উচিত।

নাম প্রকাশে অনিচ্ছুক
আজ তুরস্ক নিজ দেশেই অস্থিতিশীলতায় বিপর্যস্ত অথচ তারাই সিরিয়া ও ইরাকি জনগণের জীবন এলোমেলো করতে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করছে।

প্রদীপ
তুরস্কে যে জনতাকে দেখছি রাজপথে এরদোয়ানের পক্ষে, এরা কোন জনতা? ঘটেছে সেনা অভ্যুত্থান, সেখানে দুই পক্ষের সেনারা থাকবে। ‘জনতা’ কেন? তাহলে কারা এরা? এই জনতা কি আইএস?