দল আর গুছিয়ে উঠতে পারছেনা বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: দল গোছানোর কাজ শেষ করতে পারছে না বিএনপি। জেলা কমিটি পুনর্গঠন শেষ না করেই কেন্দ্রীয় সম্মেলন করেছিল দলটি। সম্মেলনের দুই মাস পেরিয়ে গেছে। এখনো নতুন করে জাতীয় স্থায়ী ও নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করা যায়নি। কমিটিকে সামনে রেখে দলে কোন্দল বাড়ছে।

মোজাফ্ফর সরকার

আরও একটা বিষয় যোগ করতে হবে। অনেক নেতা ও কর্মী শ্বশুরবাড়িতে (জেলখানায়) জামাই–আদরে রয়েছেন। নতুন যাঁরাই এগিয়ে আসছেন, তাঁদেরই বিভিন্ন কেরামতি দিয়ে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে।

মো. আব্দুর রশীদ

ক্ষমতায় বসে বিএনপির জন্ম। কাজেই ক্ষমতায় থাকাটাই তাদের পছন্দ। বিএনপি এই আশাতেই বসে আছে যে দেশে আরেকটি সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের ভোট দিয়ে ক্ষমতায় বসাবে এবং আবারও দুই হাতে লুটপাট করে বাংলাদেশকে বিশ্বদরবারে দুর্নীতির এক নম্বর জায়গায় নিয়ে যাবে।

আব্দুল মজীদ কাজী

আমাদের দেশের সুবিধাবাদী তৃণমূল সমর্থকেরা ক্ষমতার বাইরে থাকা দলে যোগ দিতে চায় না। এতেই বোঝা
যায় কেন তারা দলে যোগ দেয়। দুঃসময়ে তারা এগিয়ে আসবে না।

নাসিম

কারণ দলটিকে শেষ করার জন্য একটি অবৈধ গোষ্ঠী গভীর ষড়যন্ত্র করছে।