দায়িত্ব নিয়েই বলেছি, চিঠির জবাবও দেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: বেঁধে দেওয়া সময়ের মধ্যেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠির জবাব দেবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি এ-ও বলেন, ‘আমি কি রাস্তার লোক? আমি দায়িত্ব নিয়েই কথা বলেছি।’ মন্ত্রণালয়ের চিঠি প্রসঙ্গে আ জ ম নাছির বলেন, ‘চিঠি দেওয়ার বিষয়টি শুনেছি। আমি আজ (শুক্রবার) সকালে ঢাকা থেকে ফিরেছি। আজ অফিস বন্ধ। কালও বন্ধ। খোলার দিন অফিসে যাব। গিয়ে দেখব। দেখে অফিশিয়ালি যেটি করার, সেটি করব। সাত দিনের মধ্যেই জবাব দেব।’

জামশেদ পাটওয়ারী
দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলাকে যদি সরকারের ভাবমূর্তি নষ্ট করা মনে হয়, তাহলে এ দেশে দুর্নীতি কোনো দিন বন্ধ হবে না। মেয়র নাছিরের উচিত প্রকাশ্যে দুর্নীতিবাজদের নাম বলে দেওয়া। যদিও চট্টগ্রামের হকার উচ্ছেদের বেঁধে দেওয়া সময় পেরিয়ে এখন এক মাস গত হয়েছে, কোনো রকমের পদক্ষেপ দেখা যাচ্ছে না। বিলবোর্ড নামানোর মতো হকার উচ্ছেদেও মেয়রের প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই।

বশির আনসারী
এই ঘটনার মাধ্যমে সরকার একটা বার্তা দিল। যারা ঘুষখোরদের সমালোচনা করে তারাই বিপদে পড়বে।

আবদুল্লাহ-আল-নোমান
বেশ কয়েক বছর আগে আপনি নিজে কী ছিলেন, চট্টগ্রামের প্রতিটি মানুষ জানে। আপনার ক্যাডার বাহিনীর কারণে মেয়র ইলেকশনে অনেকেই ভোট দিতে পারেননি। এই মুখে বড় বড় কথা বলা সাজে না।