দায়িত্বশীল আচরণের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুলতানা কামাল
সুলতানা কামাল

রাজনৈতিক দলগুলো ও নেতারা যদি সব ক্ষেত্রে গণতান্ত্রিক আচরণের চর্চা করে, গণতান্ত্রিক রীতিনীতি ভঙ্গ না করে, তাহলেই পরিস্থিতির উত্তরোত্তর উন্নয়ন ঘটতে পারে। রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নে তাঁদের দায়িত্বশীল আচরণের কোনো বিকল্প নেই। যে জনসাধারণের জন্য তাঁরা রাজনীতি করেন, তাঁদের জীবন বিপন্ন করে, নিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো রাজনৈতিক পরিস্থিতি যাতে উদ্ভব না হয়, সেটা নিশ্চিত করাই রাজনীতিকদের দায়িত্ব।
সুলতানা কামাল: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক