মতামত: কেবল আইআরআইয়ের জরিপ নয়, দেশি-বিদেশি সব পরিসংখ্যানই বলছে, বাংলাদেশ এগোচ্ছে। মানুষ খেয়ে-পরে ভালো আছে। কিন্তু দেশ পরিচালনা করে যে রাজনীতি, সেটাই আছে পিছিয়ে।
মহম্মদ সালাউদ্দিন
জরিপেই প্রমাণ, সবকিছুতেই বিএনপি পিছিয়ে আছে। কিন্তু ওদের নেতাদের কোনো বোধোদয় হয় না। ওরা বোঝে না যে বিএনপিকে আর কিছুদিনের মধ্যেই জামায়াত গ্রাস করবে।
সোহেল খান
প্রথমে উন্নয়ন বলতে কী বোঝায়, সেটার ব্যাখ্যা দিয়ে তারপর যুক্তি প্রদর্শন করুন। বর্তমানে প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতি ঢুকেছে যে বাংলাদেশে কোনো সার্ভিস এখন আর ঘুষ ছাড়া করা সম্ভব নয়। চাকরির পরীক্ষা বলেন আর ভর্তি পরীক্ষা বলেন, সব জায়গায় যে অবস্থা তাতে শিক্ষার মান কোথায় গিয়ে দাঁড়াবে, তার হিসাব নেন। বড় বড় আর্থিক খাতে কোনো বিনিয়োগ হচ্ছে না, যার মূল কারণ গণতন্ত্রের জন্য শঙ্কা। পদ্মা সেতু আর কিছু ফ্লাইওভার হলেই উন্নয়ন হচ্ছে বলা ঠিক নয়। স্বৈরাচার এরশাদের আমলেও রাস্তাঘাট হয়েছে। একটু দেশের বাইরে এসে দেখেন উন্নয়ন কীভাবে হচ্ছে অন্যান্য দেশে!
সাজ্জাদুর
আইআরআই সম্পর্কে আপনার তথ্য সঠিক নয়। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নাম দেখে হয়তো ধারণা করেছেন, এরা রিপাবলিকান পার্টির। রিপাবলিকান পার্টির সঙ্গে এদের কোনোই সম্পর্ক নেই। যা হোক, এরা যে জরিপ করল নতুন ভোটারদের ওপর, এটাই খুব অবাক বিষয়। আমাদের দেশে নতুন ভোটার মানে অল্প বয়সীরা। এই উত্তরদাতারা কি তা হলে ১৮-২০ বছরের তরুণ-তরুণী? যাঁদের এখনো পড়াশোনার গণ্ডি পার হয়নি, তাঁরাই আবার বলেন আগামী বছর তাঁদের ব্যক্তিগত অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে! বিষয়টি বুঝলাম না। আসলে কাদের ওপর জরিপ চালিয়েছে?
আবদুল্লাহ আল মামুন
এখনো ৬৮ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার পক্ষে। এটাই আমাদের প্রধান সমস্যা। কারণ, মানুষ এখন ভোট দিতে পারছে না আর ভোট দিতে না পারলে নামমাত্র যতই উন্নতি হোক, তা অবৈধ উন্নতি বলে মনে করবে বাংলার মানুষ। এরশাদের আমলেও গণতন্ত্র বাদ দিয়ে এই উন্নতির দোহাই দেওয়া হয়েছে। এরশাদের উন্নতি মানুষ মনে রাখেনি, তাঁর খারাপ উদাহরণগুলোই মানুষ মনে রেখেছে।