দেশকে অকার্যকর করার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: আইএসের নাম দিয়ে বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আবদুল্লাহ আল মামুন
দুর্বল সরকার হলে তো দেশের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করবেই বিদেশিরা, জনগণের সরকার হলে এটা কোনো দেশ সাহস পেত না

পুষ্পিতা
সাত বছরে আপনারা ও আপনাদের পুলিশ যতবার আইএস ও জঙ্গি বলে নানা নাটক করেছে, এরপর কি বাংলাদেশকে অকার্যকর করার জন্য অন্যকে দোষ দেওয়া যায়?

মোহাম্মদ নুরুল আমিন
বড় পদ-পদবি নিয়ে আপনারা বসে আছেন কী কাজে, যদি তা-ই হয় তাহলে নিজেদের কর্মদক্ষতা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এই অভিযোগগুলোকে মিথ্যা প্রমাণ করুন।