সংবাদ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে দেশের যেকোনো জায়গায় অভিযান চালানোর ক্ষমতা দেওয়া হয়েছে। সম্প্রতি এক অফিস আদেশে সিটিটিসিকে এ ক্ষমতা দেওয়া হয়। গত ২৫ আগস্ট পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হকের স্বাক্ষর করা ওই অফিস আদেশে বলা হয়েছে, আইজিপির পূর্বানুমতিতে দেশের যেকোনো জায়গায় তিনটি শর্ত সাপেক্ষে অভিযান চালাতে পারবে সিটিটিসি।
মাহফুজ এক্সএক্স
সিটিটিসি জঙ্গি দমনের আড়ালে বিরোধী দলের কর্মীদের গণগ্রেপ্তার, গুম, ক্রসফায়ার, অত্যাচারের মিশন নয় তো? দুষ্টের দমন করতে শিষ্টের ওপর আঘাত না হলেই হয়!
আবির
এটা হলো পরিস্থিতির ডাক, আমি সর্বান্তঃকরণে সমর্থন জানাই। দেশ যত দিন না জঙ্গিমুক্ত হবে, তত দিন যেন এ ক্ষমতা বলবৎ রাখা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক
সবকিছু কেমন জানি কেন্দ্রীভূত হচ্ছে, হাজার হোক সবাইকে তো আর বিশ্বাস করা যায় না!
কাজি এস আহমেদ
...সুবর্ণ সুযোগ!
নিজস্ব প্রতিবেদক। ২০ সেপ্টেম্বর ২০১৬