কূটনৈতিক প্রতিবেদক | জুলাই ১৩
সংবাদ: মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, বাংলাদেশের ভেতরে বেড়ে ওঠা জঙ্গিদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের যোগাযোগ আছে বলে তাঁর দেশ মনে করে।
মোহাম্মদ শওকত হোসেন
সবকিছুর আগে মনে রাখতে হবে, তাদের এই ভূমিকার কারণে কতগুলো দেশের বারোটা বেজেছে এবং এখনো সেই ধারাবাহিকতাই চালু আছে।
রবিন
স্বরাষ্ট্রমন্ত্রী খান সাহেব এখন কী বলবেন? অফিশিয়ালি যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশের টেররিস্টদের সঙ্গে ইন্টারন্যাশনাল টেররিস্টদের যোগাযোগ আছে। আপনাদের কথা বিশ্ব এখন বিশ্বাস করবে না।
কামাল
আফগান, লিবিয়া, সিরিয়া, ইরাক তোমাদের যুদ্ধক্ষেত্র, যেকোনো দেশ কবজা করতে তোমরা অজুহাত খোঁজো। তারপর এই সাহায্য, সেই সাহায্যের নাম নিয়ে ঢুকে পড়ো। জাপান, জার্মানি, ইউরোপ, মধ্যপ্রাচ্য কোথায় তোমরা নেই। সারা দুনিয়া কবজা করার ধান্দায় আজ পৃথিবী অশান্ত। তোমাদের আগ্রাসী চিন্তা বাদ দিলে সারা পৃথিবীর মানুষ শান্তি পাবে। পারলে দুনিয়াতে যুদ্ধ না বাঁধিয়ে ভালোবাসা দাও, ক্ষুধার্ত, গৃহহীন, রোগাক্রান্তদের জন্য কিছু করো।