প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজস্ব প্রতিবেদক | আগস্ট ৮, ২০১৬
সংবাদ: যে সংবাদ পরিবেশন করলে দেশের ক্ষতি হয়, তা প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান।
আরিস্ত্র
জি জনাব! আপনারা যা ইচ্ছা তাই করেন, আমরা চোখ ও কান বন্ধ করে ঘরে বসে থাকব! ঠিক আছে! বেরসিক সাংবাদিকেরা তা প্রকাশ করলেই যত দোষ!
মাহফুজা বুলবুল
কোনটা দেশের জন্য ক্ষতিকর খবর? খোলাসা করে বলে দিলে হতো না?
মো. আলি হায়দার
সাংবাদিকদের কাজই সংবাদ প্রকাশ করা, দেশের ক্ষতি হয় এমন কাজ বন্ধ করলেই তো সে সংবাদ প্রকাশ করার প্রয়োজন হবে না।