প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ: দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ১০ লাখ। এর মধ্যে এক-তৃতীয়াংশই কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী। তাই জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে কিশোর-কিশোরীদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন।
নুরুর রহমান
দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ১০ লাখ। হিসাব ঠিক আছে তো? যাঁরা নিখোঁজ হয়ে গেছেন, তাঁদের কি অন্তর্ভুক্ত করা হয়েছে?
রুপম
দেশবাসীকে এই মাইলফলকের জন্য অভিনন্দন। আশা করি খুব কম সময়ের মধ্যেই আমরা ২০ কোটি জনসংখ্যায় পরিণত হয়ে নতুন রেকর্ড করতে পারব।
মোহাম্মদ নুরুল আমিন
মনে হচ্ছে দেশের আয়তনের চেয়ে জনসংখ্যা অতিমাত্রায় বৃদ্ধি পাচ্ছে।