
আমরা এখন পাঁচ কোটির পরিবার। সবাই মিলে আমরা এ মাইলফলক অর্জন করেছি। ১৭ বছর আগে যাত্রার শুরুতে বাংলাদেশ গ্রামীণফোনকে স্বাগত জানিয়েছিল। তখন থেকে আমরা যথাযথভাবে সেবা দেওয়ার চেষ্টা করেছি। গ্রাহকেরাই ছিলেন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং আমি আনন্দিত যে আমরা মোবাইল ফোন ব্যবহারকারীদের বৃহত্তম পরিবার হওয়ার স্বীকৃতি পেয়েছি।
আমার মতে, পাঁচ কোটি এমন একটি সমষ্টি, যা অসম্ভবকে সম্ভব করতে পারে। পাঁচ কোটিকে সহজে অগ্রাহ্য করা যায় না। পাঁচ কোটি একটি জাতির অগ্রগতির আগ্রহ এবং সমন্বিত বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার ইঙ্গিত। দেশজুড়ে সবার আগে থ্রিজি-সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন উদ্ভাবনী ইন্টারনেট-সেবার মাধ্যমে মানুষের জীবনযাত্রা পরিবর্তনে সাহায্য করছে। দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক অবকাঠামোর জন্যই আমাদের পক্ষে এত দ্রুত কাজ করা সম্ভব হয়েছে। সমাজে জ্ঞান ও দক্ষতার প্রসারে থ্রিজি ইন্টারনেট এ মুহূর্তে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে। বর্তমানে ৮০ লাখেরও বেশি গ্রাহক গ্রামীণফোনের ইন্টারনেট-সেবা গ্রহণ করে তাঁদের পছন্দমতো জীবনধারা পরিবর্তন করছেন।
গ্রামীণফোন যখন থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে, তখন থেকেই উন্নত গ্রাহকসেবা প্রদান একনিষ্ঠ এবং উদ্ভাবনী মোবাইল সেবা প্রবর্তনে অগ্রপথিক ছিল। প্রথম দিকে গ্রাহক বৃদ্ধি যখন ধীর হয়ে আসছিল, তখন আমরা জিপি-জিপি সংযোগ চালু করি, যা দ্রুত গ্রাহক প্রসারে দারুণ কার্যকর ছিল।
একসময়ের বিলাসী মোবাইল-সেবা গ্রামীণফোনের সাশ্রয়ী সংযোগের মাধ্যমে জনমানুষের মাঝে জনপ্রিয়তা লাভ করে। কৃষক-কামার থেকে শুরু করে ক্ষুদ্র উদ্যোক্তা আর বড় করপোরেশন পর্যন্ত এই শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্কের ওপর আস্থা রেখেছে। আমাদের এগিয়ে যাওয়ার পরিকল্পনার কেন্দ্রে ছিল বিশাল শক্তিশালী নেটওয়ার্ক স্থাপন। আমাদের বিশ্বাস ছিল, গ্রাহকেরা সাশ্রয়ী টেলিযোগাযোগ সেবার প্রতি আগ্রহী হবেন। এবং হয়েছেও তাই। শক্তিশালী নেটওয়ার্ক গড়ার পথে আমরা উন্নয়নশীল দেশগুলোয় বিদ্যমান অনেক সমস্যার মুখোমুখি হয়েছি। যেখানে কোনো রাস্তা নেই, সেখানে আমরা নেটওয়ার্ক গড়েছি; যেখানে আদৌ বিদ্যুৎ নেই অথবা বিদ্যুতের সরবরাহ নির্ভরযোগ্য নয়, সেখানেও নেটওয়ার্ক পৌঁছে দিয়েছি। নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক নিশ্চিত করতে আমরা নবায়নযোগ্য জ্বালানির পেছনে বিনিয়োগ করেছি।
আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এ বছরের ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় জিএসএমএ বিশ্ব মোবাইল কংগ্রেসে আমরা পরিবেশবান্ধব নেটওয়ার্ক ও কর্মপদ্ধতি গড়ে তোলার জন্য ‘গ্রিন মোবাইল অ্যাওয়ার্ড’ পাই। মোবাইল শিল্প খাতের যেসব প্রতিষ্ঠান পণ্য বিপণন, নীতিনির্ধারণসহ সর্বক্ষেত্রে পরিবেশবান্ধব উপায়ে কাজ করে এবং কার্বন বা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ রোধে ভূমিকা রাখে, তাদের গ্রিন মোবাইল অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ পুরস্কারের কৃতিত্ব আপনাদের সবার।
গ্রামীণফোন বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চায়। আমরা সেই বাংলাদেশের অপেক্ষায় আছি, যেখানে আজ ও আগামীর তরুণেরা বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দারুণভাবে এগিয়ে যাবেন। আমরা আমাদের শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে তাঁদের সাহায্য করার জন্য অপেক্ষায় রয়েছি।
আমরা আশা করছি, আগামী পাঁচ বছরে মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পাঁচ কোটি হয়ে যাবে। এ প্রত্যাশা পূরণে আমরা নেটওয়ার্ক নিয়ে কাজ করে যাব, বরাবরের মতো আমাদের কর্মী ও গ্রাহকদের জন্য বিনিয়োগ করতে থাকব। শুরুর মতোই সেবার মান ও নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ নতুন প্রত্যাশা পূরণে আমরা ইন্টারনেট-সেবার প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ খাতগুলো যেমন অ্যাপ নির্মাণ-সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করবে। স্বাস্থ্যসেবা, মোবাইলে আর্থিক সেবা, ই-কমার্স, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে ইন্টারনেট-সেবা নতুন উদ্ভাবনে সাহায্য করবে। ইন্টারনেট ব্যবহারকারীদের চাহিদাই এর সীমানা নির্ধারণ করবে।
টেলিযোগাযোগব্যবস্থার মাধ্যমে উন্নত বাংলাদেশের ধারণার সঙ্গে আমাদের আকাঙ্ক্ষা সম্পর্কিত। ইন্টারনেট-সেবাকে আরও বিস্তৃত করাই আমাদের উদ্যোগ, যা সরকারের ভিশন ২০২০-কে সমর্থন করে। গ্রাহকেরাই আমাদের প্রবৃদ্ধির আকাঙ্ক্ষার মূলে এবং তাঁদের চাহিদা পূরণই আমাদের অগ্রাধিকার। গ্রাহকেরাই সবচেয়ে বড় শক্তি, এ কথা শুনতে যতই মামুলি মনে হোক, আমাদের প্রতি গ্রাহকদের ভালোবাসা ও আস্থার জন্যই এই সাফল্য সম্ভব হয়েছে। আমাদের গ্রাহকদের মাধ্যমেই পরবর্তী পাঁচ কোটি ইন্টারনেট-সেবা গ্রহণকারী আসবেন।
বাংলাদেশের স্বাধীনতা দিবসে গ্রামীণফোন যাত্রা শুরু করে। দিনটি কেবল বাংলাদেশের অভিষেকেরই নয়, বরং আত্মস্বীকৃতি ও প্রগতি উদ্যাপনের দিন। বাংলাদেশের মানুষ উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাদের এগিয়ে যাওয়ার পথে গ্রামীণফোনকে সঙ্গী করে নিয়েছে, এ জন্য আমরা কৃতজ্ঞ।
আমাদের আপনাদের জীবনের অংশ করে নেওয়ার জন্য ধন্যবাদ।
বিবেক সুদ: সিইও, গ্রামীণফোন লিমিটেড।