নওয়াজ এখনো মুক্ত নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজাম শেঠি
নাজাম শেঠি

যৌথ কমিটির গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এর কাজের শর্ত বা টার্মস অব রেফারেন্স। এর কাজ হচ্ছে, ‘এই মর্মে প্রমাণ জোগাড় করা যে নওয়াজ শরিফ ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিরা এমন কোনো সম্পদ কিনেছেন, আহরণ করেছেন বা তাঁরা এমন কোনো সম্পদের মালিক বা তাঁদের অন্য কোনো স্বার্থসংশ্লিষ্ট ব্যাপার আছে, যা তাঁদের জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ অন্য কথায়, যৌথ কমিটিকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে: গালফ স্টিল মিলসের জন্ম হলো কী করে? কী কারণে এটি বিক্রি হয়ে গেল? এর দায়-দেনার কী হলো? এর বিক্রির প্রক্রিয়া কোথায় গিয়ে শেষ হলো? এটা কীভাবে জেদ্দা, কাতার ও যুক্তরাজ্যে গেল? সেই ১৯৯০-এর দশকের শুরুর দিকে হাসান ও হুসেনের বয়স কম ছিল, তখন কি তাঁদের লল্ডনে ফ্ল্যাট কেনার সামর্থ্য ছিল?

আর হঠাৎ করে জাসেম জাবের আল থানির চিঠি আসার ব্যাপারটি কি সত্য না রূপকথা? বেয়ারার সার্টিফিকেট অ্যাপার্টমেন্ট হয়ে গেল কীভাবে? নিয়েলসন এন্টারপ্রাইজ লি. ও হিল মেটাল এস্টাবলিশমেন্টের প্রকৃত সুবিধাভোগী মালিকই বা কারা? নওয়াজের এক ছেলে যে ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট লি. গঠন করলেন, সেই টাকা কোত্থেকে এল? নওয়াজের আরেক ছেলে যে তাঁকে এত টাকা উপহার দিলেন, সে টাকাই বা কোত্থেকে এল? এ রকম আরও অনেক প্রশ্ন রয়েই যায়।

এই কাজটা কঠিন। এই যৌথ কমিটির সদস্যরা টাকা পাচারের তদন্তে সিদ্ধহস্ত নন, যে টাকা আবার বিদেশে আছে, তা-ও আবার এত অল্প সময়ের মধ্যে। এই রায়ের সবচেয়ে বিস্ময়কর দিক হচ্ছে, নওয়াজের প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্যতা নিয়ে বিচারপতি আসিফ সাঈদ খোসার মতামত, যেটি তিনি পাকিস্তানের সংবিধানের ৬২(এফ) ধারা অনুসারে দিয়েছেন। স্মরণ করা যেতে পারে, বিচারপিত খোসা এর আগে ৬২ ও ৬৩ ধারার আলোকে সাংসদকে অযোগ্য ঘোষণার প্রচেষ্টা নিয়ে ভ্রুকুটি করেছেন। কিন্তু এবার তাঁর মতামত খণ্ডন করেন বিচারপতি আয়াজ আফজাল। তিনি বলেছেন, বিচারকেরা ৬২/৬৩ ধারার আলোকে এককভাবে রায় দিতে পারেন না। এ রকম পরিস্থিতি সৃষ্টি হলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে হবে।

দুই জ্যেষ্ঠ বিচারকের দ্বারা অভিযুক্ত হওয়ায় নওয়াজ শরিফের উদ্বিগ্ন হওয়া উচিত। বোঝা যায়, বিচার বিভাগের ওপর গণদাবির চাপ কতটা। একইভাবে, তাঁর দুই ছেলের পক্ষেও যৌথ কমিটির সামনে হাজির হয়ে প্রশ্নের সম্মুখীন হওয়া সহজ হবে না। কিন্তু তাঁদের সবাইকে যৌথ কমিটির সামনে হাজির হয়ে বিচার বিভাগের বিকল্প হিসেবে এর প্রতি শ্রদ্ধা জানাতে হবে। এখন সবকিছুই নির্ভর করছে সাক্ষ্যের সত্যাসত্যের ওপর। একইভাবে যৌথ কমিটির সদস্যদের পেশাদারি সক্ষমতার ওপরও অনেক কিছু নির্ভর করছে, যদি তাঁরা বিকল্প ও পাল্টা কিছু বের করে আনতে পারেন।

অনুবাদ: প্রতীক বর্ধন, পাকিস্তানের দ্য ফ্রাইডে টাইমস থেকে নেওয়া।

নাজাম শেঠি: পাকিস্তানি সাংবাদিক।